শিলাঃ

১। মূলত শিলা ভূতাত্ত্বিক ধারণা, যার আওতা ব্যাপক ও বিস্তৃত। পৃথিবী গঠনকারী খনিজের যৌগই শিলা (Rocks)।

২। নির্মাণসামগ্রীর দৃষ্টিকোণ হতে প্রাকৃতিকভাবে জমাটবন্ধ খনিজের প্রকাণ্ড আকারের কঠিন বন্ধনই শিলা।


পাথরের সংজ্ঞা ঃ

নির্মাণে ব্যবহারের নির্দিষ্ট আকার-আকৃতির শিলাখণ্ডই পাথর (Stone)। 

অর্থাৎ, শিলার বাণিজ্যিক উৎপাদনই  পাথর।


নির্মাণ পাথরঃ

যে সকল পাথর প্রকৃতি প্রদত্ত শিলা হতে সংগৃহীত, দৃঢ়, শক্ত, সমসত্ত্ব, অগ্নিরোধী, ক্ষয়রোধী, টেকসই, ওজনে ভারী, কার্যোপযোগী আকার-আকৃতিসম্পন্ন, সন্তোষজনক তাপ ও চাপসহন ক্ষমতাসম্পন্ন, আকর্ষণীয় বর্ণ ও অবয়ববিশিষ্ট, যুক্তিসঙ্গত মূল্যে সহজে পাওয়া যায়, এ জাতীয় পাথরকেই নির্মাণ পাথর  বলে ।

পাথরকে নির্মাণ উপকরণের রাজাঃ

নির্মাণকাজের সার্বিক দিক বিবেচনা করে পাথর নির্বাচন করলে আবহাওয়া ও অন্যান্য পারিপার্শ্বিক প্রতিক্রিয়া পাথরের তেমন ক্ষতিসাধন করতে পারে না। নির্মাণকাজে ব্যবহৃত সামগ্ৰীসমূহের মধ্যে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী অন্য আর একটিও নেই বিধায় পাথরকে নির্মাণ উপকরণের রাজা (King of materials) বলা হয়।


Post a Comment

Previous Post Next Post